আন্তর্জাতিক ডেস্ক: নেপালের জোট সরকারের অন্যতম শরিক ইউএমএল প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহালের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার দলটি এ ঘোষণা দিয়ে তাদের ৮মন্ত্রী পদত্যাগ করেছেন।কাঠমান্ডু পোষ্ট এ খবর দিয়েছেন।
দলের বরাতে খবরে তারা বলেন, ইউএমএল একটি জাতীয় সরকার গঠনের বর্তমান জোট সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছেন।একই সাথে তারা প্রধানমন্ত্রী পুষ্প দাহালকে পদত্যাগো আহবান জানিয়েছেন। পুষ্প দাহাল পদত্যাগ না করে সংসদে আস্থা ভোট মোকাবেলার ঘোষণা দিয়েছেন।
জোট সরকারের সবচেয়ে বড় দল ইউএমএল সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় পুষ্প দাহালের দল সংসদে সংখ্যালঘুতে পরিনত হয়েছে। ৩০ দিনের মধ্যে সংসদে আস্থা ভোট দিয়ে সংখ্যা গরিষ্ঠতা পেতে হবে। পুষ্প দাহালের দল সিপিএনের মাত্র ৩২টি ভোট রয়েছে।
গত ২০ মে প্রধানমন্ত্রী পুষ্প দাহাল সংসদে ২৭৫টি ভোটের মধ্যে ১৫৭টি ভোট পেয়েছিলেন। এর মধ্যে ইউএমএলের ৭৭টি ভোট রয়েছে।
জানাযায়, চলতি বছরের মার্চে ইউএমএলের সঙ্গে জোট বাধেন পুষ্প দাহাল। এর আগে কংগ্রেসের সাথে জোট বেধেছিলেন তিনি।
সোমবার ইউএমএর ও কংগ্রেস একটি চুক্তিতে পৌঁছায়।চুক্তিনুযায়ী কংগেস নেতা কেপি শর্মা ওলি নতুন জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগামী দেড় বছর দ্বায়িত্ব পালন করবেন।সরকারের বাকি সময়টায় প্রধানমন্ত্রী হবেন শের বাহাদুর দিউরা।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments