বরিশাল অফিস: আমার বাংলাদেশ পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের মুলাদী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক ও স্থানীয় সূধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বুধবার দুপুরে। প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারন সম্পাদক বলেন, দেশের ভাগ্য বদল করতে হলে রাজনৈতিক ধারা ও বন্দোবস্তের পরিবর্তন লাগবে। পুরাতন আমলের ব্যক্তি, পরিবার ও দলীয় পূজার রাজনীতি চলতে পারবে না। ২০২৪ এর গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুন ছাত্র-জনতা-সিপাহীরা সম্মিলিতভাবে যে বার্তা দিয়েছে সেটা হলো জনগনের অধিকারের সামাজিক চুক্তির নবায়ন। জনগনের সম্পত্তি লুটপাট করে নিজেদের পকেট ভারী করবার রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
বাবুগঞ্জ-মুলাদীবাসীর প্রতিদিনকার সমস্যা হলো স্বাচ্ছন্দময় যাতায়াতের সংকট। ভাঙ্গা ইটের রাস্তা কয়েক যুগ ধরেও পাকা হচ্ছে না, বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছে যায়। মিরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর একটা ব্রীজের দাবী বহু বছরের কিন্তু কোন দলের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের কৃত ওয়াদা রাখেননি। স্থানীয় রাজনৈতিক ব্যানারে মাস্তানী, চাঁদাবাজি জনগনের জীবনকে অসহনীয় করে তুলেছে। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বেহাল - জনবলের ঘাটতি, নিরীক্ষন যন্ত্রপাতির অভাব, বেডের ঘাটতি, রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে সেবা দাতা ও গ্রহীতাদের। এবি পার্টির রাজনীতি হলো সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি, মুলাদীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ব্যারিস্টার ফুয়াদ।
এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরীর আহবায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরীর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমানুল্লাহ খান নোমান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুর রহিম, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মোল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments