বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই ২০২৫) শ্রীমঙ্গল শহরের হোটেল গ্র্যান্ড তাজের হলরুমে বিপনেট এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কেএমকেএস-এর কর্মসূচী সমন্বয়কারী মিঠুন কুমার উরাও-এর সঞ্চালনায় ও খাসি সোশ্যাল কাউন্সিল সভাপতি ও বৃহত্তর সিলেট অঞ্চলের বিপনেট সদস্য জিডিশন প্রধান সুছিয়াং করডরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালেয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মৃনাল কান্তি ত্রিপুরা। এসময় আরও উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী ও বিপনেট সদস্য পিলাহ ফতমী, খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক অনিল জয়, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসাী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, আলিয়াছড়া পুঞ্জির প্রতিনিধি সদস্য রোনাল্ড টি আমফ্লাগ, বৃহত্তর সিলেট আদিবাসাী ফোরামের মহাসচিব প্রদীপ কুমার সিনহা, মনিপুরী যুবনেতা ও সাংবাদিক নির্মল এস পলাশ, নিঙ্গুমবাম শংকর, আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর সভাপতি লক্ষ্মণ মুন্ডা, সাঁওতাল যুবনেতা স্বপন মুর্মু সহ বিভিন্ন চা বাগান ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর যুব প্রতিনিধি। কর্মশালায় বিভিন্ন উপজেলার ২৫ জন নেতৃস্থানীয়রা অংশগ্রহণ করেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments