স্টাফ রিপোর্টার: মানবাধিকার প্রতিষ্ঠায় নারী অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, নানা উদ্যোগ সত্ত্বেও এখনো নারী অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অর্ধেক জনগোষ্ঠি নারীদের অবহেলা করে মানবাধিকার প্রতিষ্ঠা অসম্ভব। তাই সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তৃণমূল পর্যায়ের নারীদের উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরুন্নেছা। বিএনপিএস’র ঢাকা-পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন শাপলা একাডেমীর অধ্যক্ষ হাসিনা আক্তার, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের চেয়ারম্যান এম এ মান্নান মনির, ইউএইচআই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, লরেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শিশির মন্ডল, রেডিয়ান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামীম আল আহসান প্রমূখ।
সভায় বক্তারা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মানুষের যদি কথা বলার অধিকারী না থাকে, তবে কিসের মানবাধিকার। আমরা গভীরভাবে লক্ষ্য করেছি, সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়, দেশে কোন আইন-কানুন নেই, সংবিধান নেই, ন্যায্য বিচার নেই। সর্বত্র মব সন্ত্রাস চলছে। জোর যার মুল্লুক তার, এই অবস্থা বিরাজ করছে। বর্তমানে সকল মানুষ ভয় ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। নারী ও শিশুদের মধ্যে আতংক বেশি। এমন অবস্থা কোনভাবেই কাম্য নয়। মানবাধিকার প্রতিষ্ঠায় এই পরিস্থিতি উত্তরণ ঘটানো জরুরি। এজন্য সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সভা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments