স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র ও অরোরা স্পেশালাইজড হসপিটালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (৩০ জুন ২০২৫) বিকাল ৪টায় অরোরা স্পেশালাইজড হাসপিটালের বোর্ড রুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
উক্ত চিকিৎসা সেবা চুক্তিতে অরোরা স্পেশালাইজড হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ডা. সারওয়াত জাবীন, মেডিসিন ও রিউমাটোলোজি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, এ্যসিসটেন্ট জেনারেল ম্যানেজার গোলাম রাকীব এবং কর্পোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।
ডিআরইউ’র পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাযী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন (দায়িত্বপ্রাপ্ত), কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী, অরোরা স্পেশালাইজড হসপিটালের ডিরেক্টর সুপারভিশন মো. হাফিজুর রহমান, কর্পোরেট মার্কেটিং বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তাবৃন্দ।
ডিআরইউ সদস্য ও সদস্য পরিবার এই চুক্তির আওতায় সেবা গ্রহণ করতে পারবেন। সেবাসমূহ-
ক. সকল ধরণের প্যাথলজি পরীক্ষার ওপর ৪০% ছাড়।
খ. সকল ধরণের রেডিওলজিক্যাল এবং ইমেজিং পরীক্ষার ওপর ৩৫% ছাড়।
গ. সকল ধরণের বাংলাদেশী ঔষধের ওপর ৫% ছাড়।
ঘ. ইনডোর বেড ভাড়ার ওপর ১০% ছাড়।
ঙ. ফিজিওথেরাপি পরিষেবার ওপর ১০% ছাড়।
উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালইজ হাসপাতাল এখন সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং সাশ্রয়ী ব্যায়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যা খুব কম সময়ের মধ্যে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২৮ মে সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধায় প্রথম দিন হিসেবে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
ডেস্ক রিপোর্ট: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপ ...
সব মন্তব্য
No Comments