ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ সাপু মৃত্যু ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফাতর করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক এডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রাশেদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,বাংলাদেশ জাসদের জেলা সভাপতি হুমায়ুন কবির,জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মোঃ শাহজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ প্রমুখ।
এ সময় বক্তারা, পুলিশ হেফাজতে নজির আহমেদের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করে দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, গত ২১এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিজ সরাইল গ্রামের ব্যবসায়ী নজির আহমেদ সাপুকে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় নিহত নজির আহমেদ সাপুর স্ত্রী শিরীন সুলতানা রিমা বাদী হয়ে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল এবং এএসআই সাইফুলসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
সব মন্তব্য
No Comments