জাবি প্রতিনিধি: বহিরাগত দুইজনের কাছে চাঁদা দাবি করে মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সৌমিক সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকেন। তার গ্রামের বাড়ি যশোর জেলায়।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুইজন বহিরাগতকে আটক করে পাঁচ হাজার টাকা দাবি করেন সৌমিক। ওই টাকা নিতে সৌমিক বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের এক দোকানের বিকাশ নাম্বার দেন। পরে সৌমিক ওই টাকা নিতে তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তিকে দোকানে পাঠান। এ সময় ওই ব্যক্তি টাকা নিতে গেলে ক্যাম্পাসের ৪৩ ব্যাচের এক শিক্ষার্থী তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সৌমিকের নাম বলেন। পরে সৌমিক ওই টাকা নিতে গেলে তাঁকে মারধর করেন ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীসহ ওই এলাকার কয়েকজন।
প্রত্যক্ষদর্শী এবং ৪৩ ব্যাচের ওই শিক্ষার্থীর ভাষ্যমতে, গত ১ সেপ্টেম্বর ইসলামনগর এলাকায় সৌমিকের সাথে কয়েকজনের ঝামেলা বাঁধে। তাঁকে কয়েকজন ধরে মারধর করে এবং তাঁদেরকে বলতে শোনা যায় ‘এই তুই ছিনতাইকারী’। তখন স্থানীয় কয়েকজন জটলা দেখে এগিয়ে যান এবং বিষয়টি থামিয়ে দেন।
এ বিষয়ে অভিযুক্ত সৌমিক সরকার বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমার কাছে সবকিছু গড়মিল লাগতেছে।' তাঁর শরীরে মারের দাগ কেনো জানতে চাইলে তিনি বলেন, 'কয়েকদিন আগে আমি বাইক এক্সিডেন্ট করেছি।'
এ ঘটনার কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রনি হোসাইন। তিনি বলেন, এমন একটা ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৩ ব্যাচের এক শিক্ষার্থী ভুক্তভোগী বহিরাগত দুজনকে নিয়ে আসেন। তবে বহিরাগত দুজন কোনো অভিযোগ দেননি। কিন্তু আমরা ঘটনাটি তদন্ত করছি।'
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
সব মন্তব্য
No Comments