আনিছ আহমেদ শেরপুরঃ শেরপুরে শান্তা (২৫) নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে রেখে স্বামীর পলায়নের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে শেরপুর জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত শান্তা শেরপুরের এসিআই কোম্পানির মেডিকেল প্রতিনিধি নওশাদ আলম ওরফে মুরাদের স্ত্রী। শান্তা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জুয়েল মিয়ার কন্যা।
পুলিশ ও নিহতের পরিবার জানান, শুক্রবার বিকালে গৃহবধূ শান্তাকে তার স্বামী মুরাদ একটি রিকশা যোগে তার শহরের গরুহাটির ভাড়াবাসা থেকে শেরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে আনেন।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় স্বামী মুরাদ অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যান।
পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
জানা গেছে নিহত শান্তার গত পাঁচ মাস পুর্বে পারিবারিক ভাবে বিয়ে হয় নওশাদের সাথে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হুমায়ুন আহমেদ নুর জানান, নিহত গৃহবধূর গলায় ফাঁস দেওয়ার মতো আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে শান্তার পিতা জুয়েল মিয়া বাদি হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,জুবায়দুল আলম বলেন,এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।
ময়না তদন্ত শেষে শান্তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি গ্রেফতারের বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments