মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী মহানগর জাসদের সহ-সভাপতি, ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক নেতা শাহরিয়ার রহমান সন্দেশকে দেখতে যান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ। সন্দেশকে দেখতে সোমবার দুপুরে আসাদ রাজশাহী ডায়াবেটিক সমিতি হাসপাতালে যান। আসাদ তার উন্নত চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন ।
এসময় আওয়ামীলীগ নেতা আসাদের সাথে আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মিরাজুল আলম, কামরান ইয়ামিন, হাবিবুর রহমান বাবু, আব্দুর রাকিব, সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।
উল্লেখ্য, গত রোববার বিকেলে শাহরিয়ার রহমান সন্দেশের পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সুলতানুল আবেদিন তিতাসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments