বরিশাল অফিস: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ¦ল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালনের পাশাপাশি সমান সুযোগ সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের মতো সবসময় আপনাদের পাশে থাকবে।
জাতির পিতার ডাকে সাড়া দিয়ে হাতে অস্ত্র তুলে নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ একসঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন করেছে। এই দেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের।
আজ বিএম কলেজ সংলগ্ন রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল মহানগর ও সদর উপজেলার মন্দিরসমূহে অনুদানের চেক হস্তান্তরকালে ‘মতবিনিময় সভায়’ এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিল,পাশে আছে পাশে থাকবে। বাংলাদেশের জনগণ সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সে কারণেই আমাদের স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক এইভাবেই আমরা সবাই উৎসব পালন করে যাচ্ছি।
তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন এগিয়ে নেয়ার প্রত্যয়ে সকল নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ।
এসময় প্রতিমন্ত্রী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আমাদের মাতৃভূমিকে এগিয়ে নিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করারও আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, মহানগর যুবলীগের আহ্বায়ক খান মামুনসহ বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুন্ডু, মহানগরের সাবেক সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতিসহ বরিশাল মহানগর ও সদর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঋণখেলাপী ইস্যুতে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংসদে ঋণগ্রস্থ সংসদ সদস ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃ ...
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সকল ধারার অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এ উদ্যো ...
সব মন্তব্য
No Comments