ফরিদপুর (পাবনা)প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব শান্তি পূর্ণ ভাবে উদযাপনের জন্য পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আনসার সদস্য ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক পূজা মণ্ডপ এ অবস্থান করছেন। ১০ই অক্টোবর ২৪ উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গোপাল নগর শ্রী শ্রী কালীমাতা মন্দিরে জয়দেব কর্মকার বলেন এখানে শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপন হচ্ছে কোন সমস্যা নেই। গোপাল নগর মন্দির পরিদর্শন করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ফরিদপুর উপজেলা সেক্রেটারি মোঃ জিয়াউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। মোঃ জিয়াউর রহমান বলেন ফরিদপুর সবগুলো মন্দিরে জামায়াতের স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে। মোঃ মকুল হোসেন বলেন গোপাল নগর অতীতের মতো এবারও ভাল ভাবে পূজা উদযাপন হবে এখানে কোন দিন সমস্যা হয় নাই। এই বছর উপজেলায় ১৩টি মন্দিরে পূজা উদযাপন হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা শান্তি পূর্ণ ভাবে উদযাপন হোক এই প্রত্যাশা কামনা করেন এলাকাবাসী।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments