নারায়নগঞ্জ প্রতিনিধি: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ চলতে পারে না। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এনডিএম আগামি ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে সারা দেশে জেলা কমিটি গঠন করে দলের সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করা হচ্ছে। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে তিন’শ আসনে প্রার্থী দিয়ে আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শনিবার (১৭ সেপ্টম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে একটি রেস্টুরেন্টে ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দাবি করে ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। ইভিএম মেশিনে ভোট গ্রহণের ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি।
সরকারের সমালোচন করে ববি বলেন, এই সরকার সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাই অচিরেই নারায়ণগঞ্জ থেকে রাজপথে সন্ত্রাসবিরোধি আন্দোলন শুরু করবে এনডিএম।
খেলা হবে শ্লোগান দিয়ে নারায়ণগঞ্জে সন্ত্রাসী রাজত্ব করতে দেয়া হবে না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাজপিথে রুখে দাঁড়াব। আমরা সন্ত্রাসীদের কোন খেলা হতে দেব না।
ত্রি-বার্ষিক সম্মেলনে মিঠু আলীকে সভাপতি ও আনিসুর রহমান জহিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments