কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় এক মুদি দোকানীর বিরুদ্ধে যুবতীকে (১৮) ধর্ষনের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই যুবতী ৭ মাসের অন্ত:সত্তা হয়ে পড়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই যুবতীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের মুদি দোকানী ইয়াসিনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জান যায়, ওই যুবতীর মা ও বাবা বিভিন্ন সময় নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানী ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে যুবতীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে।এর পর গত দুই মাস আগে তার অন্যত্র বিয়ে দেয়া হয়। স্বামীর বাড়ির লোকজন শরীরিক পরিবর্তন দেখতে পেয়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন অন্ত:সত্তার বিষয়টি জানতে পারে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments