বানারীপাাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া ্উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র বানারীাড়া সাব জোনাল অফিসের এজিএম মতিউর রহমান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুুদ রিপন.পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,উজিরপুর শিশু নিকেতনের প্রধান শিক্ষক হাসান আহম্মেদ সোহাগ প্রমুখ। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুসনুল বেদারী স্বাগত বক্তব্য রাখেন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments