স্টাফ রিপোটার: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেে। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন । নিহতরা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। রোববার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এই ঘটনা ঘটে। এতে ভবনটির আংশিক ধসে পড়ে ও আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ছয়জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাতজন।
ঘটনা স্থল থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার জানান, সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের পাশে তিনতলা একটি ভবনে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। এবং ভবনটি ধসে পড়ে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments