শ্যামল বিশ্বাস সাতক্ষীরা থেকে: সাতক্ষীরায় তিনটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকার একটি কফি শপের সামনে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন কলারোয়া উপজেলার নারানপুর গ্রামের আজিজ সরদারের ছেলে
আব্দুল বারী (৫০) ও তার ছেলে রেজায়ান সরদার (২৪) ও একই এলাকার ওমর ফারুকের ছেলে মাহমুদ (২৫)। অপরদিকে আহতরা হলেন,
সদর উপজেলার খানপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রায়হান(২৮) ও রইচপুর গ্রামের আব্দুল হাকিম(৩০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ( ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, রেজওয়ান ও তার পিতা কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে আসছিল। পথিমধ্যে বাইপাস সড়কের বকচরা এলাকা কফিশপের সামনে বিপরতিতে আসা দুটি মোটরসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই আব্দুল বারী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর নিহত বারীর আহত পুত্র রেজোয়ান ও ওমর ফারুকের পুত্র মাহমুদ (২৫) খুলনা মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয়। ওসি আরো জানান, ওই সময় রায়হান ও হাকিম নামে দুই যুবক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহতদের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments