মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে চাকা ফেটে যাত্রীবাহি বাস উল্টে আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (১১ মে) দুপুর দেড়টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহিবাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। বাসের চাকা হঠাৎ ফেটে গেলে বাম দিকে বেঁকে গিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। এই সময় বাসের নিচে ও ভেতরে চাপা পড়ে যাত্রীরা।
স্থানীয়রা পুলিশ ও গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে যাত্রীদের দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শষ্যা বিশিষ্ঠ হাসপাতালে ভর্তি করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, এই ঘটনায় প্রায় ২০ জন আহত হতে পারে তবে নিহতের কোন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ১৫ জন আহত যাত্রীকে গোদাগাড়ী ও ২ জন আহত যাত্রীকে মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে জানান।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments