ডেস্ক রিপোর্ট: সদ্য প্রয়াত সাংবাদিক এনটিভির বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল বুধবার সন্ধ্যায় মালিবাগস্থ খান ব্রাদার্স গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রিয় তাড়াইল'র আয়োজনে শিল্পপতি তোফায়েল কবির খানের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সীমান্ত খোকনের বন্ধু জি টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, ছোট্ভাই সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, ব্যবসায়ী তোফায়েল আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ টিপু, অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা এ আর খান শাহান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন করপোরেশনের সাবেক পরিচালক মতিজা বেগম, বীর মুক্তিযোদ্ধা ড. মাসুদ কাজেম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মোমতাজ উদ্দিন ভূঁইয়া, ঢাকা বিশ্বিবদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইয়ারুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় ভূমি তাড়াইল'র উপদেষ্টা ও খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান এনামুল কবির খান।
বক্তারা সীমান্ত খোকনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন। সবশেষে দোয়া ও মোনাজাত করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments