ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের জুড়ীতে জমি ও মসজিদে দানের টাকার হিসাব নিয়ে সৃষ্ট হামলা পাল্টা হামলায় একজন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম জলিল মিয়া (৬০)। তিনি দক্ষিণ চাটেরা গ্রামের সখাদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও জলিল মিয়ার ফুফাতো বোন রিনা বেগম জানান, জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামে ৪-৫ বছর আগে একটি মসজিদ স্থাপন করা হয়। মৃত মজহর আলীর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী জোসনা বেগম মসজিদের ভূমি দান করেন। জোসনা বেগমরা ৮ বোন। তাদের কোনো ভাই না থাকায় মামাতো ভাই জলিল মিয়া তাদের সম্পদ দেখাশোনা করেন। তিনি মসজিদের মুতাওয়াল্লিও। জোসনা বেগমের চাচাতো বোনের ছেলে তারা মিয়া মসজিদের ক্যাশিয়ার। অনেকদিন থেকে মজহর আলীর জমি নিয়ে জলিল মিয়া ও তারা মিয়ার মধ্যে বিরোধ চলছিল। কিছু দিন পূর্বে উপজেলা চেয়ারম্যান মসজিদে বিশ হাজার টাকা দান করেন। শুক্রবার জুমার সময় জলিল মিয়া ওই টাকার হিসাব চান। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সন্ধ্যায় ইফতার শেষে মসজিদে নামাজ পড়ে নিজ বাড়িতে যেতে চাইলে তারা মিয়া ও ইয়াছিনের নেতৃত্বে ১৫-২০ জন লোক জলিল মিয়ার ওপর হামলা চালায়। জলিল মিয়া প্রাণ রক্ষার্থে দৌড়ে বাড়িতে যাওয়ার পর বাড়ির উঠানে গিয়ে হামলাকারীরা লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় জলিল মিয়ার ছেলেরাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরা হলেন- জলিল মিয়ার ছেলে আব্দুল কাদির রনি (২৬), সাহিদ (২৪), জলিল মিয়ার আত্মীয় আলীপুর গ্রামের তাহির আলীর ছেলে সাহেদ আহমদ (১৮), অপর পক্ষে ছিনু মিয়ার ছেলে তারেকুল ইসলাম (৩৫), মজহর আলীর ছেলে ইয়াছিন (৪৫), ইয়াছিন এর ছেলে সৌরভ আহমেদ (১০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্তব্যরত চিকিৎসক অসিত দেবনাথ জানান, রাত ৮টার দিকে তারা হাসপাতালে আসেন। জলিল মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহতের মাথায় গুরুতর জখম রয়েছে। আহত ৬ জনের মধ্যে ইয়াছিন ও আব্দুল কাদির রনিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে এবং ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জুড়ী থানার সাব ইন্সপেক্টর অঞ্জন কুমার দাস বলেন, মরদেহের সুরতহাল রেকর্ড করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ হেফাজতে দুই জনের চিকিৎসা চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments