বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) গণ ধর্ষণের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে আলোক মিছিল নিয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং শহীদ মিনারে শেষ হয়।
এর আগে শিক্ষার্থীরা সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে ধর্ষকদের বিচারের দাবি জানায়। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকসহ উপাচার্যের উপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে বিষয়ে দাবি জানান।
এরপর দুপুর ১২ টায় চোখে কালো কাপড় বেধে অন্ধ প্রশাসনের দায়িত্ব অবহেলার বিরুদ্ধে মৌন প্রতিবাদ এবং ধর্ষকদের প্রতিকী ফাঁসি দাবি করে এবং বিকাল ৪ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে।
এদিকে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ধর্ষকদের যথাযথ শাস্তি প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.এ কি এম মাহাবুব জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষার্থীদের সরাসরি কথোপকথনের জন্য ভিডিও কনফারেন্স আয়োজন করার চেষ্টা চালানো হচ্ছে। আপাতত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষক, উপাচার্য ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এসময় তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সংযত ও সতর্ক ভাবে চলাফেরার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments