আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভকারীরা বাসভবন ঘেরাও করার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পালিয়ে গেছেন। বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
শনিবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তার বাসভবন ঘেরাও করে রাখলে তিনি পালিয়ে যান।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কার পতাকা নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী তীব্র জ্বালানি সংকটের কারণে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে এবং রাজাপাকসের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। বিভিন্ন সড়কে যানবাহন কম থাকায় দূর-দুরান্ত থেকে কেউ পাঁয়ে হেঁটে, কেউবা সাইকেল চালিয়ে বিক্ষোভে যোগ দেয়। শ্রীলঙ্কার পুলিশ রাতারাতি কারফিউ তুলে নেওয়ার একদিন পর এই ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা অর্থনৈতিক দুর্দশার জন্য রাজাপাকসেকে দায়ী করে এবং তিন মাস ধরে তার অফিসের প্রবেশ পথ অবরুদ্ধ করে রাখে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গত মাসে বলেছিলেন, দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে।
শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার তীব্র সংকটের কারণে দ্বীপ দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। প্রয়োজনীয় জ্বালানি আমদানি এবং অন্যান্য নিত্য পণ্যের অর্থ প্রদানের জন্য গত কয়েক মাস ধরে সে দেশের জনগণ রাস্তায় রাস্তায় অবরোধ বিক্ষোভ কর্মসুচি চালিয়ে আসছে। শীর্ষ আইনজীবী, মানবাধিকার গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলোর ক্রমাগত চাপের মুখে সরকার বিরোধী বিক্ষোভের আগে কলম্বোসহ দেশটির পশ্চিম প্রদেশের সাতটি বিভাগে জারি করা কারফিউ তুলে নিয়েছিল শ্রীলঙ্কার পুলিশ।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments