স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্বিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুল রহমান ভূঁইয়া (৫০) হত্যার শিকার হয়েছেন। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে উতাতখানের নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উত্তরখান থানার ওসি জিয়াইর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনিকেতন এলাকায় থাকতেন।
জানাগেছে, গত ছয় মাস যাবত উত্তরখান মাজার রোড পুরানপাড়া এলাকায় একটি ফ্লাটে একাই থাকতেন তিনি। দুই-এক দিন আগে তার বাসায় মেহমান আসেন। এদের মধ্যে একজন মেয়ে একজন ছেলে। ঘটনার পর তাদের আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লেকভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments