সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: দিন দিন গর্ভবতী নারীদের সন্তান প্রসবের বেলা সিজার পদ্ধতির ব্যবহার বেড়েই চলছে। অনেক হাসপাতাল এখন ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে সিজারকেই বেশি প্রাধান্য দিচ্ছে।
একদিকে যখন গর্ভবতী নারীরা অপ্রয়োজনীয় সিজার আতংকে ভুগছেন, তখন অন্য দিকে সিলেট জেলার গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের একটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় নীরবে গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) নিয়ে কাজ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের তথ্য অনুসারে প্রতি মাসে তারা গড়ে ২০-২৫ জন গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসব করিয়ে থাকেন।তাদের মধ্যে যেসব রোগীর নানান জটিলতা রয়েছে তাদেরকে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়ে দেন।
বাঘা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী শেলী রানী দেব বলেন,আমরা প্রতিটি রোগীর স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি। গর্ভবতী রোগীরা আমাদের কাছে আসলে আমরা আগে তার স্বাস্থ্য পরিক্ষা করি। যদি আমাদের মনে হয় তিনি নরমাল ডেলিভারির জন্য উপযুক্ত তখন আমরা আমাদের এখানে ভর্তী হতে পরামর্শ দেই।
স্বাস্থ্য কর্মী রিতা লায়লা বলেন,একজন রোগী আসলে আমরা তার অতীত হিস্ট্রি যাচাই করি,এক থেকে ছয় ঘন্টা আমরা পর্যবেক্ষণে রাখি,তখন আমরা বুঝতে পারি এই রোগীর স্বাভাবিক প্রসব সম্ভব কি না, সম্ভব হলেই আমরা আমাদের এখানে ভর্তি নেই।
তিনি বলেন,শুধু স্বাভাবিক প্রসব নয়,আমরা একজন নারী গর্ভবতী হওয়ার পর থেকে নরমাল ডেলিভারির জন্য আগে থেকে প্রস্তুত হতে যেসব বিষয় মানতে হয়,সেসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকি।
এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের নরমাল ডেলিভারির কার্যক্রম বিভিন্ন এনজিওর প্রজেক্টের মাধ্যে পরিচালিত হলেও বর্তমানে ব্যক্তি উদ্যোগে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম।
এ বিষয়ে বাঘা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বলেন, বর্তমানে একেবারেই ব্যক্তি উদ্যোগে এই কার্যক্রম চলছে। স্বাস্থ্য কর্মী, আয়া থেকে শুরু করে সকল স্টাফদের বেতন আমরা সবাই মিলে বহন করি। তিনি বলেন প্রতি মাসে প্রায় ৩৭ হাজার টাকা কর্মীদের বেতন দিতে হয়।যা বিভিন্ন বিত্তবান ব্যক্তিদের উদ্যোগে বহন করা হয়।
স্থানীয়দের দাবি,সরকারি উদ্যোগে যদি এটি পুরোপুরি পরিচালনা করা হয়,তাহলে নরমাল ডেলিভারিতে মানুষ আরও উৎসাহিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments