ডেস্ক রিপাের্ট: অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ উপদেষ্টার ১৪ জন শপথ নিয়েছেন ।তিন উপদেষ্টা ঢাকার বাহিরে অবস্থান করার শপথ হয়নি। বৃহস্পতিবার (০৮ আগষ্ট) রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে তাদের শপথনুষ্ঠান হয়।
রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টাসহ ১৪ উপদেষ্টার শপথ পাঠ করান।
উপদেষ্টা হিসেবে যারা শপথ নিলেন বাংরাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েরে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিদুল রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম এবং ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।
শপথ নিতে পারিনি সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাতমা, বিধান রঞ্জন রায় এবং ফারুক-ই-আজম।
কোটা আন্দোলনে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার অসহযোগের মুখে গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রীর পদথেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।এরপর আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে এক বৈঠক শেষে সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশে ভাষনে পরিস্থিতি শান্ত করার দ্বায়িত্ব নেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনে অন্তর্বতী সরকার গঠন বিষয় আলোচনা করেন। উক্ত আলোচনায় তিন বাহিনীর প্রধানগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন উপস্থিত ছিলেন।
৬ আগষ্ট বৈষম্যবিরোধী নেতারা রাষ্ট্রপতির সাথে দেখা করে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করেন।এ সময় তিন বাহিনীর প্রধানগন উপস্থিত ছিলেন।এতে সায় দিয়ে ড. ইউনূস বৃহস্পতিবার দেশে ফেরেন।এবং রাত ৯টায় ১৭ উপদেষ্টা নিয়ে শপথ পাঠ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সব মন্তব্য
No Comments