চট্টগ্রাম অফিস: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে।
ওই এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফ’র মধ্যে ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে। এ ঘটনার পর সেখান থেকে কেএনএফ-এর পোশাক পরা দু’জনের লাশ উদ্ধার করা হয়। ওই এলাকা তল্লাশি করে আটক করা হয় আরো দুই সদস্যকে।
নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানিয়েছে, রাত ১২টার পর থেকে থানচি লিক্রে সড়কের বাকত্লাই এলাকায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। সেখানে ছয় ঘণ্টাব্যাপী যুদ্ধের পর দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে আটক সদস্যদের বান্দরবান জেলা সদরে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে। এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অভিযানে ৮০ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments