রাহাদ সুমন,বরিশাল: পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবার সূত্রে জানা গেছে, ১২ বছর বয়সী জুবাইদা আক্তার আঁখি বর্তমানে তানভীর ইসলাম নামে পরিচিত হচ্ছে।
দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান তানভীর স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। দুই মাস আগে হঠাৎ তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হলে চিকিৎসকের শরণাপন্ন হয় পরিবার। সে সময় চিকিৎসায় সুস্থ হলেও কিছুদিন পর ঘুম থেকে উঠে আঁখি নিজের শারীরিক পরিবর্তন টের পায়। ঘটনাটি নিশ্চিত হতে পরিবার তাকে ঢাকায় অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, জুবাইদা এখন শারীরিকভাবে একজন পুরুষে রূপান্তরিত হয়েছে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তানভীরকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক লোকজন।
তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন, রাতে মেয়ে ঘুমিয়ে ছিল, সকালে জানলাম সে ছেলেতে পরিণত হয়েছে। বিষয়টির সত্যতা জানতে ঢাকায় চিকিৎসকের কাছে যাই। ডাক্তার নিশ্চিত করেছেন, এখন সে পুরুষসুলভ বৈশিষ্ট্য ধারণ করেছে এবং সুস্থ আছে।
তানভীরের দাদা মজিদ চৌকিদার বলেন, আমার দুই নাতি ছিল। কালামের খুব ইচ্ছা ছিল একটি পুত্রসন্তানের। আল্লাহ তার আশা পূরণ করেছেন। আমরা খুবই আনন্দিত।
স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন জানান, এ ধরনের ঘটনা কখনও চোখে দেখিনি। আজ নিজ বাড়ির পাশেই এমন দৃশ্য দেখে অবাক হয়েছি। এটাকে আল্লাহর নেয়ামত মনে করছি।
পরিবর্তন সম্পর্কে তানভীর নিজেও মিশ্র অনুভূতি প্রকাশ করে বলেন, মাদরাসায় আমার অনেক বান্ধবী ছিল। এখন ছেলে হওয়ায় তাদের সঙ্গে আগের মতো মেলামেশা সম্ভব হবে না—এটা ভেবে খারাপ লাগে। তবে আল্লাহর কাছেও শুকরিয়া, আমি সুস্থ আছি। ভবিষ্যতে একজন ইসলামী সংগীত শিল্পী হতে চাই।
এ প্রসঙ্গে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানান, বিজ্ঞানের ভাষায় অলৌকিকভাবে এমন পরিবর্তন সম্ভব নয়। ক্রোমোজোমগত জটিলতা কিংবা চিকিৎসাগত হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি বিশেষজ্ঞরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments