ডেস্ক রিপোর্ট: আজ গাজীপুরের ড্যানিস নিটওয়্যার লি. শ্রমিক আন্দোলনের চতুর্থ দিনে পুরানা পল্টন মোড় হতে প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটির সম্মুখ দিয়ে লাল পতাকা মিছিল সহকারে শ্রম ভবনের সামনে গিয়ে লাগাতার অবস্থান আন্দোলন সমাবেশ চলছে। আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে বিজয় নগরস্থ শ্রম ভবনের সামনে লংগরখানা চালু হয়েছে।
কারখানার শ্রমিক জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, এম.এ শাহীন, জালাল হাওলাদার, জয়নাল আবেদীন, সুমা আক্তার, নাজমুল হোসেন, জহিরুল ইসলাম ও লাকী আক্তার প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখের চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়েছিল, যার কোনো শর্তই মালিকপক্ষ এখন পর্যন্ত বাস্তবায়ন করেননি। কারখানা চালু বা বন্ধ সম্পর্কে ৫ মে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মর্মেও চুক্তিতে উল্লেখ ছিল। সেমতে কলকারখানা অধিদপ্তর ৫ মে ২০২৪ তারিখে সভা আহ্বান করে কিন্তু মালিক ৫ তারিখের সভায় উপস্থিত না হয়ে গা ঢাকা দিয়েছে। চুক্তি বাস্তবায়ন না করে উপরন্তু রাতের আঁধারে কারখানার মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। এখন নানাভাবে ষড়যন্ত্র করে শ্রমিকদের সাথে প্রতারণা ও হয়রানিমূলক আচরণ করছে। শ্রমিকদের রুটি-রুজি বন্ধ করে দিয়ে অনিশ্চিত জীবনে নিপতিত করেছে। এহেন কর্মকা-ের দায়ে মালিককে ধরে এনে উদ্ভূত সমস্যার সমাধান করা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু তারাও যথাযথ পদক্ষেপ না নিয়ে শ্রমিকদের প্রতি চরম অবিচার করছে।
অতিসত্ত্বর ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধান না করলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এর দাঁতভাঙা জবাব দিয়ে দাবি আদায় করা হবে মর্মে ঘোষণা কারখানা শ্রমিক এবং নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments