আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যে দীর্ঘ এক দশক পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ক্ষমতায় ফিরল। সোমবার, ১৮ মে সকালে তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার মুখ্যমন্ত্রী ও তার ২০ সদস্যের মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। সাতিসান ঈশ্বরের নামে শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বাম নেতৃবৃন্দ ও বিজেপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ৯ এপ্রিল অনুষ্ঠিত কেরালা বিধানসভা নির্বাচনে ১৪০ আসনের মধ্যে ইউডিএফ ১০২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কংগ্রেস এককভাবে পেয়েছে ৬৩টি আসন। এর মাধ্যমে সিপিআই(এম) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের টানা ১০ বছরের শাসনের অবসান ঘটে। নির্বাচনের ফলাফল ৪ মে ঘোষণার পর ১৪ দিন ধরে আলোচনা শেষে ১৪ মে কংগ্রেস হাইকমান্ড সাতিসানকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে।
শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাতিসানের সঙ্গে তার পুরো মন্ত্রিসভাও একসঙ্গে শপথ নিয়েছে। কেরালার ইতিহাসে প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম মুখ্যমন্ত্রী ও তার পুরো মন্ত্রিসভা একসঙ্গে শপথ নিল। ২১ সদস্যের ইউডিএফ সরকারে কংগ্রেস পাচ্ছে ১১টি মন্ত্রী পদ। মন্ত্রিসভায় জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রমেশ চেনিথালা, কে মুরালিধরণ, এপি অনিল কুমার, কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান সানি জোসেফ, পিসি বিষ্ণুনাথ, টি সিদ্দিকী, রোজি এম জন, বিন্দু কৃষ্ণ, এম লিজু, কে এ তুলসী এবং ও জে জেনীশ স্থান পেয়েছেন।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ থেকে পি কে কুন্নালিকুট্টি, পি কে বশির, এন সামসুদিন, কে এম শাজি এবং ভি ই আব্দুল গফুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব এবং সি পি জনও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। মন্ত্রিসভায় ১৪ জন নতুন মুখ রয়েছে, যার মধ্যে দুইজন নারী এবং তফসিলি জাতি সম্প্রদায়ের দুইজন প্রতিনিধি রয়েছেন।
শপথের আগে রবিবার সন্ধ্যায় লোক ভবনে গিয়ে রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের তালিকা হস্তান্তর করেন সাতিসান। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সমীকরণের কথা বিবেচনা করতে গিয়ে বেশ কয়েকজন যোগ্য নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া সম্ভব হয়নি। তবে শরিক দল এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সরকার গঠনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
২০০১ সাল থেকে পারাভুর আসন থেকে টানা ছয়বারের বিধায়ক ৬১ বছর বয়সী সাতিসান বিগত পাঁচ বছর বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। তৃণমূল স্তরে কংগ্রেসকে পুনর্গঠনের প্রধান কারিগর হিসেবে বিবেচিত সাতিসানের নেতৃত্বেই এবার কেরালায় কংগ্রেস বিশাল জয় পেয়েছে। শপথ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments