নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল হোসেন (২৫) নামে এক সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত শাকিল হোসেন রাধানগড় ইউনিয়নের বড়দাপ বামনদিঘী গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।
ওসি বলেন, দুপুরের দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments