মোংলা থেকে মোঃ নূর আলম: শেলাবুনিয়া ধর্মপল্লীর সার্থক রূপকার প্রাক্তন পালক পুরোহিত ফাদার ফ্রান্সিস তোমাজেল্লি এস এক্স'র ২৫তম প্রয়াণ দিবসে ১৮ অক্টোবর শুক্রবার সকালে মোংলার সেন্টপলস ক্যাথলিক চার্চে স্মরণানুষ্ঠান হয়। শেলাবুনিয়া ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তবৃন্দের আয়োজনে এ স্মরণানুষ্ঠান হয়।
শুক্রবার সকাল ১০টায় স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার বাবলু সরকার। স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চন্দ্র বিশ্বাস, জেমস শরৎ কর্মকার, প্রাক্তন শিক্ষক মনীন্দ্র নাথ হালদার, কৃষিবিদ ফ্রান্সিস হালদার, ডি মারিনো মন্ডল প্রমূখ। স্মরণানুষ্ঠানে বক্তারা শেলাবুনিয়া ধর্মপল্লীতে ইতালিয়ান ফাদার তোমাজেল্লি'র দুই দশকের যাজকীয় দায়িত্ব পালনকালকে ঐতিহাসিক এবং স্মরণীয় বলে মন্তব্য করেন। উল্লেখ্য ফাদার ফ্রান্সিস তোমাজেল্লি ১৯৫৬ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত শেলাবুনিয়া ধর্মপল্লীর যাজকীয় দায়িত্ব পালন করেন। স্মরণানুষ্ঠানের আগে সেন্ট পলস গীর্জায় ফাদার ফ্রান্সিস তোমাজেল্লি স্মরণে খ্রিস্টযাগ ধর্মীয় অনুষ্ঠান হয়।
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments