টাঙ্গাইল প্রতিনিধি : গ্যাংলিয়ন সিস্ট রোগে আক্রান্ত হয়ে সদ্য সার্জারি হওয়া নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য সাংবাদিক আব্দুল্লাহ খিজির'কে হাসপাতালে দেখতে যান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর এম এইচ শমরিতা হাসপাতালে নাগরপুর প্রেসক্লাব প্রধান উপদেষ্টা এমপি টিটু সশরীরে গিয়ে সাংবাদিক খিজির এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হন।
এ বিষয়ে নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য আব্দুল্লাহ খিজির বলেন, আহসানুল ইসলাম টিটু এমপি একজন সাংবাদিক বান্ধব নেতা। তিনি আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছেন, এর জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাগরপুর সাংবাদিক সমাজের বিভিন্ন বিপদে তিনি সবসময় পাশে থাকেন।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট গ্যাংলিয়ন সিস্ট বা হাতের কব্জি টিউমার রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয় সাংবাদিক খিজির এবং ২১ আগস্ট সকালে সার্জারি করা হয়। বর্তমানে তিনি দৈনিক কালবেলা পত্রিকার নাগরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments