বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ৪ ক্রেডিটের Information and Communication Technology (ICT) কোর্স চালু করেছে। আইসিটি বিভাগের অধীন a2i (Aspire to Innovate) এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় চালু এই কোর্সটি থাকবে ৩ ক্রেডিট থিওরি ও ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলেজ পর্যায়ে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ৩১টি বিষয় ও অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ের প্রায় ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। আগামী বর্ষ থেকে স্নাতক (পাস) প্রোগ্রামের আরো ২ লাখ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর মোট ৫ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে।
তবে শিক্ষকের ঘাটতি ও পর্যাপ্ত কম্পিউটার ল্যাবের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সংকট মোকাবিলায় a2i ও ইউনিসেফ কারিগরি সহায়তা প্রদান করছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে ICT শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে Training of Trainers (ToT) কর্মশালা সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাসে অনলাইন কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচি ও ৯০ জন ঈড়ৎব ঞৎধরহবৎ তৈরির জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এসব প্রশিক্ষকের মাধ্যমে ৮৮৩টি অনার্স কলেজে ৯০০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তী বর্ষ থেকে ডিগ্রি (পাস) প্রোগ্রামেও ICT কোর্স চালু হবে এবং প্রায় ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি Microsoft I Adobe -এর সহায়তায় শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের Professional Skilled Courses চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আধুনিক ICT দক্ষতা অর্জন করে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম জনশক্তিতে পরিণত হবে।
গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments