বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, জাতির পিতার সমাধিসৌধ, গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল সাড়ে ১১ টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বাঁধন মনি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা শেখ তারেক, এম এম ইব্রাহীম পলাশ, শিক্ষার্থী সৌরভ কর্মকার প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সানিয়া আক্তার।
আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, মুক্তিযুদ্ধের মহান নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু স্বাধীন বাংলার স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি তিনি বাংলাদেশের স্বাধীনতা বাস্তবায়ন করে গেছেন। দেশের এ ক্রান্তিকালে তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত ও সাহসের সাথে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, এদেশের স্বাধীনতা রক্ষা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে এসে কাজ করতে হবে।
এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে, সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ১০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী সমিতিসহ সকল বিভাগ, হলসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকি ভবনে আলোকসজ্জা করা হয়। দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রীতিক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments