কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ৪ টি ট্রলার ও সামুদ্রিক সহ ৪৬ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার রাতে কুয়কাটা সংলগ্ন চর বিজয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত ট্রলার তল্লাশি করে ১৮ লাখ মিটার সুতার জাল ও ইলিশ, পোয়া, লইট্যা, তুলার ডান্ডিসহ ১০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেন বলে কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান সাংবাদিকদের জানান।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আপু সাহা বলেন, জব্দকৃত মাছ ২১ হাজার টাকা নিলামে বিক্রয় করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জেলেদের ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করে ট্রলার ও জালসহ ছেড়ে দেয়া হয়।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments