ফরিদপুর অফিস: ঘন কুয়াশার কারনে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ দিকে কুয়াশার কারনে নৌদুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।
জানাগেছে, দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় এই রুটে নদী পারের অপেক্ষায় কয়েকশত যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, ঘন কূয়াশার কারনে এই রুটে দুর্ঘটনা এড়াতে গতরাত ১টার দিকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হবে।
বর্তমানে এই নৌরুটে ১৫ টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments