স্টাফ রপোর্টার: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে।
উপদেষ্টা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পূজা মন্ডপগুলোর নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি, র্যাব ও পুলিশ নিয়োজিত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারের পাশাপাশি পূজা আয়োজক কমিটি প্রতিটি মন্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখবে।
তিনি বলেন, একটি নতুন এ্যাপস তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কোন ধরনের ঘটনা ঘটে কিনা সেটি যাচাই করা যাবে, সাথে ফ্যাক্ট চেকও করা যাবে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার প্রতিকারও যাতে সাথে সাথে নেয়া যায় সেটার ব্যবস্থাও এপসে রাখা আছে।
উপদেষ্টা আরো জানান, সারাদেশে আনুমানিক ৩৩,০০০ এর মত মন্ডপে পূজা হতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য রয়েছে। তালিকার বাইরে মন্ডপ করলে সেটার তালিকা আগে দিয়ে দিলে আইনশৃঙ্খখলা বাহিনী নিয়োজিত রাখা সহজ হবে। বিসর্জন সন্ধ্যা ৭ টার মধ্যে করতে হবে এবং রাজধানী ঢাকায় সারি ঠিক করে দিতে হবে।
উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, পূজার আয়োজকরা কোন উদ্বেগ প্রকাশ করেনি, গতবারেও শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হবে। এবার আনসার তিন লাখের মত নিয়োজিত থাকবে।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments