পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক মো. রুবাইয়াত চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু,বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments