আন্তর্জাতিক ডেস্ক: তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পটি তিব্বতের একটি পার্বত্য অঞ্চলে আঘাত হানে। এতে অর্ধশতাধিক ব্যক্তির আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে (১৪৩৩ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্তরাঞ্চলীয় নাগকু শহরের বাকেন কাউন্টির মারু টাউনশিপ এলাকায়, যা নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং আঞ্চলিক রাজধানী লাসা থেকে প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার অগভীর গভীরতায় সৃষ্টি হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে নাগকু অঞ্চলের বাকেনে অন্তত ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে এবং ২০টি গবাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কামদো ও নিংচি শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। দুর্গম পার্বত্য এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কাজে জটিলতা দেখা দিয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং ৩২ থেকে ৬৫ জন আহত হয়েছেন। কোনো কোনো প্রতিবেদনে আহতের সংখ্যা ৫৪ বলা হয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভূমিকম্পের পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। আঞ্চলিক দুর্যোগ প্রতিরোধ কমিটি তৃতীয় স্তরের জরুরি প্রতিক্রিয়া সক্রিয় করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল, তাঁবু, চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments