স্টাফ রিপোটার: রাজধানীর ডেমরায় থানা পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা সহ দুই মাদক চুরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার গাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
শুক্রবার দুপুর দেড়টার টার দিকে স্টাফ কোয়াটার এলাকা থেকে ওই পিকাপযোগে গাঁজা বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) অংকন সরকার সঙ্গীয় ফোর্স আব্দুল মোনাফ ও মোঃ মুন্না সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় স্পেশাল-৪৪ ডিউটিকালে
তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ডেমরার সানারপাড় মদিনা ট্যাঙ্কি এলাকায় বসবাসরত ফরিদপুরের ভাঙ্গা থানার মুসলিমখার বাজার এলাকার আবুল সরদারের ছেলে লিমন সরদার (২১) ও একই এলাকার মোহাম্মদ তৈয়ব আলী হাওলাদার এর ছেলে জালাল হাওলাদার (৪২)।
এ বিষয়ে ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সরবরাহ করে ডেমরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে তাদের নামে অভিযোগ রয়েছে। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments