পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে আবারো বিএসএফের গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলায় জাপানি অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকায় (শিউডাঙা) সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে।
জানা যায় , নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলছেন, রাত ৩টার পরে ৮ থেকে ১০ গুলির আওয়াজ পান তারা। এর পর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। এদিকে শনিবার সকালে খবর পেয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় ছুটে গিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করে। একই সাথে ঘটনার প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চান বিজিবি।
এ দিকে বিকেলে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনায়ক লে. কর্ণেল শেখ মো. বদরুদ্দোজা সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে জানান, উভয় দেশের পুলিশের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর ও গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।সংবাদ বিজ্ঞোপ্তিতে আরো বলা হয়েছে, সে গরু চোরাকারবারির সাথে যুক্ত ছিল। বিএসএফ জানিয়েছে গরু পাচার কালে বিএসএফের তাদের ২ রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবৃদ্ধ হয়ে মারা যায় সে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments