বশেমুরবিপ্রবি প্রতিনিধি: মো মোস্তাফিজুর রহমান গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ক্যাম্পাস সিনেটর নিয়োগ করা হয়েছে। সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৩য় বর্ষ, ২য় সেমিস্টারের শিক্ষার্থী উৎস দাস।
সম্প্রতি বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির পরিচালক পরিবেশবিদ শেখ আবু জাহিদ কর্তৃক স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নির্বাচিত হওয়ার পর বশেমুরবিপ্রবি'র নবনিযুক্ত ক্যাম্পাস সিনেটর উৎস কুমার ঘোষ বলেন, আমরা অতি দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠনে করে ওয়ার্কশপ, সেমিনার ও মাঠপর্যায়ে কাজ করে পরিবেশ উন্নয়নে এগিয়ে আসবো।
প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি পরিবেশ বিষয়ে স্নাতক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম। যারা পরিবেশ বিষয়ক ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতাসহ পরিবেশ সংরক্ষন, পরিবেশ উন্নয়ন, পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত সেমিনার আয়োজন ও মাঠপর্যায়ে কাজ করে আসছে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments