লালমনিরহাট প্রতিনিধিঃ মুজিববর্ষে সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েক ধাপে ৭৯৩টি ভুমিহীনও গৃহহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। কিন্তু এ উপহারের ঘর থেকে বঞ্চিত হয়েছেন সমাজ সেবা অধিদফতরের তালিকাভুক্ত শারীরিক প্রতিবন্ধী শাকিলা ইয়াসমিন।
শাকিলা ইয়াসমিন উপজেলার কাকনিা ইউনিয়নের রুদ্রেশ্বর ৮ নং ওয়ার্ডেও দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরনো একটি টিনের ঘর। জোড়াতালি দেওয়া ঘরের বেড়া, কিছুদিন হয় সেই ঘরেও আগুন লেগে পুড়ে যায় ঘরের আসবাবপত্র। জীর্ণ এ ঘরে দুই সন্তান নিয়ে বসবাস শাকিলার। সে একজন শারীরিক প্রতিবন্ধী ও ভুমিহীন। জীবিকার তাগিদে স্বামী থাকেন ঢাকায়। স্বামীর ঢাকায় কষ্টার্জিত উপার্জনে কোনো মতে চলছে সংসার। নিজের এক শতাংশ জমি নেই। দীর্ঘদিন ধরে খাস জমিতে বসবাস তাদের। আর্থিক অভাব—অনটনে দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে মাহমুদ (১২) ও মুরছালিন(৮) নামের দুই সন্তানকে নিয়ে জীবনযাপনই যেন শাকিলার নিয়তি! শাকিলাও দেখেছিলো সরকারি ঘরের স্বপ্ন কিন্তু তালিকা তৈরীতে সংশ্লিষ্টদের অবহেলায় তার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যায়।
কান্নাজড়িত কন্ঠে শাকিলা ইয়াসমিন বলেন, সরকার যদি একটা ঘর দিতো,তাহলে সন্তানদের নিয়ে একটু শান্তিতে ঘুমাতে পারতাম। এসময় তিনি জেলা প্রশাসক এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি সরকারী ঘরের আকুতি জানান।
শাকিলার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য উপাজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে আবেদন করেছি। কিন্তু কোন খবর পাইনি। কবে পাব তাও জানি না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে এ উপজেলায় ১ম ধাপে—১৫০টি,২য় ধাপে—২৫০টি,৩য় ধাপে—২২৫টি এবং ৪র্থ ধাপে—১৬৮টিসহ মোট ৭৯৩টি ঘর নির্মাণ করে গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে। তারা নতুন ঘরে বসবাস শুরু করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, প্রকৃত ভূমিহীন হলে আবেদনের প্রেক্ষিতে যাছাই বাছাই করে ঘরের ব্যবস্থা করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments