খুলনা অফিস: রাস মেলায় আগত পর্যটক নিখোঁজ, কোস্ট গার্ডের অভিযানে সমুদ্র হতে জীবিত উদ্ধার
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ৪ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ১২ টায় সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত জনৈক এক পর্যটক সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। উক্ত ঘটনাটি কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার চর অবগত হলে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিখোঁজ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments