আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া-র দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে, এতে অন্তত ৩৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (২৩ মার্চ) পুতোমায়ো বিভাগ-এর পুয়ের্তো লেগুইজামো শহরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মেয়র লুইস এমিলিও বুস্টোস এক বিবৃতিতে জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, বিভাগটির গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খোঁজে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সামরিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানটি থেকে অন্তত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে যাত্রীদের একটি বড় অংশ এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন নির্মিত একটি সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন বিমান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রায় দেড় কিলোমিটার উচ্চতা থেকে নিচে পড়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বিমানটির পাইলটরাও অভিজ্ঞ ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments