জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ৷ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগকে হারিয়ে এ গৌরব অর্জন করে তারা৷ এছাড়া ইংরেজি বিতর্কে প্রত্নতত্ত্ব বিভাগকে হারিয়ে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রোববার (৬ অক্টোবর) রাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান ও বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল বিতর্কের প্রস্তাব ছিলো `এই সংসদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসেবে কেন্দ্রীয়ভাবে ব্যানার বিলুপ্ত করবে`। এই প্রস্তাবের উপর সরকার দলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও বিরোধী দলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ বিতর্কে অংশ নেয়।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন রাতুল হাসান, মাহবুবা আনজুম, পৃথি আক্তার ও মোঃ ইব্রাহিম আলী। রানার আপ দলের সদস্যরা হলেন সাদাত ইবনে ইসলাম, আসিফুল ইসলাম আকাশ ও আল নাহিয়ান। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবা আনজুম ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
এছাড়া ডিবেটার্স অব দ্য টুর্নামেন্ট হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাহবুবা আনজুম, রসায়ন বিভাগের ইমদাদুল হক ইভান, ভূগোল ও পরিবেশ বিভাগের বেদত্রয়ী গোস্বামী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৌহিদ সিয়াম এবং মিতু মনি।
ইংরেজি বিতর্কের চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের ফারিম আহসান ও বর্ণ সাহা। রানারআপ দলের সদস্য প্রত্নতত্ত্ব বিভাগের সুমাইয়া আক্তার ও জুনাইদ কবীর। ফাইনালিস্ট হয়েছে নৃবিজ্ঞান বিভাগের সাদমান অলীভ ও সাদিয়া আফরিন আদ্রা এবং ম্যানেজমেন্ট বিভাগের আসিফুল ইসলাম আকাশ ও আল নাহিয়ান। অর্থনীতির ফারিম আহসান ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং প্রত্নতত্ত্ব বিভাগের সুমাইয়া আক্তার ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
সংগঠনের সভাপতি প্রাপ্তি তাপসী বলেন, এবারই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আন্তঃবিভাগ পর্যায়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম আন্তঃবিভাগ বিতর্কে ক্যাম্পাসের সকল বিভাগ ও ইন্সটিটিউট অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের মাঝে বিতর্ক চর্চার এ ধারা দিন দিন আরো বৃদ্ধি পাক, বিতর্কের মাধ্যমে আমাদের শুভবোধের উদয় হোক এই প্রত্যাশাই করি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments