সিংড়া (নাটোর) প্রতিনিধি: ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় নাটোরের সিংড়ায় ২ লাখ ২০ হাজার ৫৬২টি ছাগল-ভেড়া পাবে পিপিআর রোগের টিকা। ১লা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ টিকা প্রদান করা হবে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. রাজু আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল খান খোকন, সাংবাদিক খলিল মাহমুদ, মো. আবু জাফর সিদ্দিকী, শহিদুল ইসলাম সুইট প্রমুখ।
ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় সারাদেশে একযোগে ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামীকাল সকাল ৬টা থেকে এই কার্যক্রম শুরু হবে। সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১৩টি টিম কাজ করবে। আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলবে। উপজেলার ২ লাখ ২০ হাজার ৫৬২টি ছাগল-ভেড়াকে এই টিকা প্রদান করা হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments