ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার দরগার পাড় এলাকায় আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন: পয়ঃনিষ্কাশন কর্মী মিঠু (২২), আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিক মোহাম্মদ আলী ও রাকিব।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার এমদাদুল হক বলেন, কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছি।
সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, ‘সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে ৯টার দিকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। তারা সেপটিক ট্যাংকে আটকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ এলে বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
আমাদের সময়.কম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments