বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৭ জুন সোমবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেযে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বক্তৃতামালা প্রভৃতি। এ উপলক্ষেযে উপাচার্য কেক কাটেন এবং র্যালির উদ্বোধন করেন।
ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন খন্দকার ফারজানা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ এবং দক্ষ ও মানসম্পন্ন গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য তিনি ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments