বিজয় রায়, রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রানীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৬শে জুন বৃহস্পতিবার সকালে শান্তা কমিউনিটি সেন্টার হলরুমে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে রানীশংকৈল উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় শিক্ষার মান উন্নয়নে মূল্যবান বক্তব্য রাখেন বর্তমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,উই আর সি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও মোকাদ্দেশ হোসেন সালাম সহ আমিনা বেগম। এছাড়াও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইয়াকুব আলী,কুশমত আলী,কামরুজ্জামান, রমজান আলী,
হামিদুর রহমান,আব্দুল মান্নান,আহসান হাবিব,
হরিলাল,জানে আলম,রুস্তম আলী,তাহেরা বেগম, নাসরিন আক্তার,সুবর্ন পারভীন বেগম,ফারজানা আক্তারি,রুহুল আমিন,রহিমা খাতুন ওবিউটি বেগম প্রমুখ। সমন্বয় সভা শেষে রানীশংকৈল প্রাথমিক শিক্ষা পরিবার থেকে নবাগত উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোকাদ্দেশ হোসেন সালাম ও আমিনা বেগম সহ উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বরন করে নেওয়া হয় এবং বর্তমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীন পার্শ্ববর্তী পীরগন্জ উপজেলায় বদলি হওয়ায় তাকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক আঃ মান্নান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments