সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ব্রহ্মপুত্র নদসহ সকল নদ-নদী ভরাট, দখল, দূষণ রোধ, নির্বিচারে বৃক্ষ নিধন, অবৈধভাবে জলাভূমি ও পুকুর ভরাট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখা ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বাপার উপদেষ্টা মঞ্জনু মোল্লার সভাপতিত্বে, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সভাপতি জাহাঙ্গীর সেলিম, স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ, জোস্না বেগম, কালু মিয়াসহ স্থানীয় পরিবেশ কর্মী ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষনিধন এবং অবৈধভাবে জলাভূমি ও পুকুর ভরাটের মত পরিবেশ বিরোধী কর্মকাণ্ড জামালপুরসহ সারাদেশে অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের উৎসমুখের সংযোগ পুণস্থাপন করা, অপরিকল্পিত ড্রেজিং বন্ধ করে যথাযথ পরিকল্পনা অনুযায়ী ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা, অবৈধ দখলদারদের চিহ্নিত করে নদের তীর নির্ধারণ ও সীমানা পিলার স্থাপন করার দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, শহরের বেপারীপাড়ায় নদী ভরাট করে রাস্তা নির্মাণ রোধ করতে হবে, ঝিনাইয়ের উৎসমুখ সংযোগ পুণস্থাপন এবং ঝিনাই নদীর প্রবাহ পুণস্থাপন করতে হবে। পাশাপাশি নদীর তীরে বৃক্ষরোপণ, মনোরম পর্যটন কেন্দ্র হিসেবে নদীর তীর গড়ে তোলা, পর্যটনের জন্য পর্যটন মোটেল স্থাপন এবং অন্যান্য স্থাপনাগুলোর সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে।
এছাড়া বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম জেলা স্কুলের পশ্চিম পাশের ঐতিহাসিক মাঠের বৃক্ষ নিধন এবং জাহেদা শফির মহিলা কলেজের পুকুর ভরাটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন এসব কর্মকাণ্ড শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করছে না বরং প্রাণীকুল এবং মানুষের জীবনে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।
মানববন্ধন শেষে জামালপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে বাপার নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments